হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ২০২৫-২৬ সেশনের নবীন বরণ অনুষ্ঠিত
প্রধান অতিথি সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও কারিগরি শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক মোহাম্মদ রিহান উদ্দিন বলেছেন, দেশেবিদেশে কারিগরি শিক্ষায় দক্ষ কর্মীর চাহিদা ব্যাপক। এই শিক্ষা বেকারত্ব কমাতে এবং আত্মনির্ভরশীল হতে বড় ভূমিকা পালন করে। এবং কারিগরি শিক্ষা দেশের শিল্প ও বাণিজ্য খাতকে শক্তিশালী করে।
তিনি আরো বলেন, কারিগরি শিক্ষা গ্রহণ করলে উন্নত দেশে উচ্চ বেতনের চাকরি পাওয়া যায় এর পাশাপাশি দেশের জন্য আরও বেশি রেমিট্যান্স পাঠাতে পারে। কারিগরি শিক্ষা শুধুই ব্যক্তিগত জীবনকেই উন্নত করবে না, বরং একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তেও সহায়তা করবে। সাফল্যের ১৩ বছর ও হে নবীণ এসো আলোর মিছিলে এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের নবীন বরণ ও অভিভাবক দিবস অনুষ্টান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিলেট নগরীর জিন্দাবাজারস্থ গ্যালারিয়া কমপ্লেক্সে আয়োজিত অনুষ্টানে ইনস্টিটিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সুমন মিয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী রফিকুল ইসলামের পরিচানায় বিশেষ অতিথির বক্তব্য দেন পলিটেকনিক ইনস্টিটিউট সিলেটের চীফ ইন্সট্রাক্টর (অব.) ও হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মোঃ আবুল হাশেম প্রমুখ।
LATEST NEWS
আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বিদায় অনুষ্ঠান
সফলভাবে শেষ হলো ৩-দিনব্যাপী 𝙋𝙧𝙤𝙜𝙧𝙖𝙢𝙢𝙞𝙣𝙜 𝘽𝙤𝙤𝙩𝙘𝙖𝙢𝙥 2025
হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ২০২৫-২৬ সেশনের নবীন বরণ অনুষ্ঠিত
সাস্ট কুইজ কনটেস্ট এ কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের ১ম ও ২য় স্থান অর্জন
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন বরণ ও অভিভাবক দিবস ২০২৩ ইং
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারীগরি শিক্ষার বিকল্প নেই: মোহাম্মদ রিহান উদ্দিন
সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ মহোদয়ের হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট পরিদর্শন।
মহান বিজয় দিবস উপলক্ষে হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ।